চৌগাছা পৌর প্রতিনিধিঃ লিভার ক্যান্সারে আক্রান্ত যশোরের চৌগাছার মশিয়ার রহমান কে বাঁচাতে প্রয়োজন তিন লাখ টাকার। মশিয়ার উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ডাববিক্রেতা।মশিয়ার রহমানের স্ত্রী আকলিমা বেগম জানান, গত ২ মাস যাবৎ তার স্বামী লিভার ক্যান্সারে আক্রান্ত। প্রথম দিকে এদিক-ওদিক বিভিন্ন জায়গায় নিলেও আসল রোগ নির্ণয় না হওয়ায় তার সঠিক চিকিৎসা হয়নি। পরবর্তীতে দেড় মাস আগে ঢাকা ক্যান্সার ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশিকুর রহমান বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান তার লিভার ক্যান্সার হয়েছে। চিকিৎসার জন্য তিন লক্ষ টাকা লাগবে বলেও ধারণা দেন তিনি।যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে এতো টাকা দিয়ে তার চিকিৎসা করানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অসহায় পরিবারটির জন্য। তাই বাধ্য হয়ে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন অসহায় মশিয়ারের পরিবার। সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।ভূপেন হাজারিকা বোধহয় মশিয়ারদের মতো মানুষদের দুর্দশার কথা ভেবেই বলেছিলেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য! একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু!তবে এরই মধ্যে ঢাকাতে যোগাযোগসহ বিভিন্নভাবে ক্যান্সার আক্রান্ত মশিয়ারের পাশে এসে দাঁড়িয়েছেন সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদ মল্লিক। তিনি বলেন, সকলে মিলে আর্থিকভাবে সহযোগিতা করলে চিকিৎসার মাধ্যমে হয়তো বেচে যাবে মশিয়ার রহমান। মশিয়ারকে বাঁচাতে মানবিক সাহায্য প্রদানে যোগাযোগ করতে পারেন ০১৯৪৩-৭৬৬৬৩৯ (বিকাশ+নগদ) এই নাম্বারে। ব্যাংক একাউন্ট নং – ০১০৪০২৬১, সোনালী ব্যাংক লি. চৌগাছা শাখা।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














