যশোর অফিস : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশ এখন চলছে লুটেরা ও মাফিয়াদের হাতে। আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় বসানো হয়েছে। তাদের তৈরি বেনজির-আজিজ দেশবাসীর কাছে চিহিৃত হয়েছে। এরা এখন পলাতক ও আত্মগোপনে রয়েছে। এ সরকারের অবস্থাও এক সময় তাদের মতোই হবে। এরা পালিয়ে যাবারও পথ পাবে না। জনগন ধরে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাড় করাবে। বুধবার বিকেলে টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন,স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই। দেশ, মাটি ও মানুষ নিয়ে রাজনীতি করে বিএনপি। পক্ষান্তরে আওয়ামী লীগ দেশ বিক্রির রাজনীতি করে। তিনি বলেন, আওয়ামী লীগ ভারতের কাছে দেশ ইজারা দিয়ে এসেছে। তারই অংশ হিসেবে এখন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় ট্রেন চলাচল করবে। যা এদেশের মানুষ কখনো চায় না। কিন্তু তাদের কিছু বলা নেই। বর্তমান সরকারের এ জাতীয় অবৈধ কর্মকান্ড প্রতিরোধে জনগনকে এক কাতারে দাড়াবার আহবান জানান বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপি যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, মোহাম্মদ ইসহক, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, সাবেরা নজমুল মুন্নি, ফারাজী মতিয়ার রহমান, আব্দুল হাই মনা, যুবদলের সভাপতি এম.তমাল আহমেদসহ বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














