স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতা-সৈনিকের অভ্যুত্থানের মাধ্যমে দেশে জগদ্দাল পাথরের মত চেপে বসা ১৫ বছরের স্বৈরশাসকের পতন হয়েছে। এর মাধ্যমে শেখ হাসিনার পরাজয় হয়েছে এবং বাংলাদেশের বিজয় সূচিত হয়েছে। অর্জিত বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতার সুবাতাস অনুভব করছি। দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে। বিজয়ের পরে দেশের ভিন্ন ধর্মাবলম্বিদের বাড়ি ঘরে, উপাসনালয়ে হামলার নাটক সৃষ্টি করে প্রতি বিপ্লব ঘটানোর পায়তারা করেছিল পরাজিত শক্তি। জামায়াত দেশের ছাত্র-জনতা ও সাধারণ মানুষকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। জামায়াত-শিবিরের কর্মীরা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে। বিষয়টি বিশ^ মহলে প্রশংসা কুড়িয়েছে। রবিবার (২৫ আগস্ট) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও যশোর শহর সাংগঠনিক জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মাওলানা মোবারক হুসাইন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, যশোর সাংগঠনিক জেলা পূর্ব আমীর মাওলানা আব্দুল আজীজ, যশোর সাংগঠনিক জেলা পশ্চিম আমীর মাওলানা হাবিবুর রহমান, শহর সাংগঠনিক জেলা নায়েবে আমীর বেলাল হুসাইন প্রমুখ। শহীদ পরিবারের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন শহীদ ইমতিয়াজ হোসেন রাজিবের পিতা নওশের আলী ও শহীদ তৌহিদুল ইসলামের স্ত্রী নাসরিন সুলতানা। এসময় অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মোবারক হুসাইন বলেন, আমি পাঁচটি বছর ধরে এই যশোরে সাংগঠনিক সফরে যাতায়াত করছি। কিন্তু ঐতিহাসিক এই বিডি হলের মত খোলা জায়গায় আমাদের কথা বলার পরিবেশ ছিল না। আজ আমি এখানে কথা বলতে পেরে আবেগ আপ্লুত। তিনি আরও বলেন, আমরা দীর্ঘ ১৫টি বছর ঘরে ঘুমাতে পারি নাই। আমাদের নেতা-কর্মীরা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। আজকে স্বাধীনভাবে কথা বলার এই কৃতিত্ব দেশের সাহসী ছাত্র সমাজের। তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা তাদের কাছে ঋনী। এখন আমাদের দায়িত্ব একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মান করার। জামায়াত ইসলামী সেই কাজটি করে যাচ্ছে। সমাবেশ পরিচালনা করেন যশোর সাংগঠনিক জেলা সেক্রেটারী অধ্যাপক গোলাম কুদ্দুস । বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাত্র এক মাসের আন্দোলনে দেশ নতুন করে স্বাধীন হয়েছে।
Home
যশোর স্পেশাল যশোরে মতবিনিময় সভায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজ
যশোর অফিস : যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো...
খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
যশোর অফিস : খুলনার বিশেষায়িত হাসপাতাল থেকে চুরি হওয়া একটি কালো রঙের নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার...
যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাঁধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ
যশোর অফিস : পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২...
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল
যশোর অফিস : যশোর শহরের বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।
সোমবার (২...
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...














