যশোর অফিস : যশোর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলামের এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪সেপ্টেম্বর)সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, সদর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অথিতির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহস্রাধিক জীবনের বিনিময়ে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। যারা শহিদ হয়েছে ও আহত হয়েছেন তালিকা করা হচ্ছে, তিনি আরও বলেন বিগত সরকারকে নামানোর জন্য ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তেমনি রাষ্ট্রের পুনর্গঠন নিশ্চিত করতে নিজেদের জায়গা থেকে তারা যেন এখনও ঐক্যবদ্ধ থাকে।” সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সার্বিক এস এম শাহীন,যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুক হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জক , জামায়াত ইসলামীর সদর থানার আমির অধ্যাপক আশরাফ আলী,সেক্রেটারি মাওলানা নুরউদ্দিন,সদর উপজেলা সমবায় অফিসার রনজিত দাশ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী , মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নির্মাণ কুমার হাজরা, পাট উন্নয়ন কর্মকর্তা মহিমা খাতুন, প্রমূখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














