যশোর অফিস : যশোরে আগামী ২৪ ঘন্টা আরো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অফিস। সাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থল নিম্ন চাপ হিসাবে যশোর অতিক্রম করে পশ্চিম বঙ্গের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত যশোরে ৮২মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানাগেছে। তবে বেলা বারোটা পর্যন্ত কখনো ভারী এবং কখনো অতি হালকা বৃষ্টি হয়েছে বলে জানাগেছে। ঢাকার আবহাওয়া অফিস ফোনে জানিয়েছে নিম্নচাপটি অতিক্রম করার পর যশোরে আরো ভারী বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী ২৪ ঘন্টা হালকা বৃষ্টিপাত হবে। গত দুইদিন যাবত সাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে যশোরসহ সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দুইদিনের বৃষ্টি পাতে যশোর শহরের নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় ঘরবাড়িতে পানি ঢুকে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরো অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে।
Home
যশোর স্পেশাল যশোরে ২৪ ঘন্টায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত সাগরে সৃষ্ট নিম্নচাপ যশোর হয়ে পশ্চিমবঙ্গের দিকে...
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














