স্টাফ রিপোর্টারঃ যশোর সদরের ফতেপুর পূর্বপাড়ায় সুমন ও তমাল নামে দুই যুবক বিএসটিআই এর ভুয়া মোড়ক ব্যবহার করে ভেজাল খাদ্য দ্রব্য প্যাকেজিং ও বাজারজাত করছে। দীর্ঘদিন ধরে ওই এলাকার নিখিল পালের ছেলে সুমন ও তমাল ভাই ভাই এন্টারপ্রাইজের নামে এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। সরেজমিন অনুসন্ধানে যেয়ে সুমন ও তমালের ঘরে নামি দামি কোম্পানির বিএসটিআই লেখা প্যাকেট ও খাদ্য দ্রব্য পাওয়া গেছে। তমালের স্ত্রী জানান, বিভিন্ন স্থান থেকে আমার স্বামী ও দেবর সেমাই, পোলার চাল ও শিশু খাদ্য ক্রয় করে এনে প্যাকেজিং করে বাজারজাত করে থাকে। বৈধভাবে ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমতির প্রয়োজন হয় এ সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে তাদের কাছে এসব কোনো কিছুই নেই বলে জানান। দীর্ঘদিন ধরে সুমন ও তমাল এই অবৈধ কারবারের সাথে জড়িত রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এলাকার মেম্বর কাইয়ুম হোসেন জানান, এই অবৈধ কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে চাঁনপাড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত আইসি আবুল কালাম আজাদ সুমনকে গ্রেফতার করলেও একটি প্রভাবশালী মহলের চাপে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। সুমনকে গ্রেপ্তারের বিষয়টিও পুলিশ স্বীকার করেছে। এদিকে ওই এলাকায় বসবাসরত পেট মোটা এক টেপা ক্যামেরাম্যান তাদের নিজস্ব প্রেসে বিএসটিআই এর নকল প্যাকেট ছাপিয়ে ফায়দা লোটার কারণে সে সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে। সে এবং তার বাপ-চাচারা এলাকার এ ধরনের বিতর্কিত কাজ কর্মের সাফাই গেয়ে থাকে বলে এলাকার সুধী সমাজ এই বিতর্কিত পরিবারটিকে ভালো চোখে দেখেনা। এলাকাবাসী অবিলম্বে ভেজাল খাদ্য সরবরাহকারী সুমন ও তমালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














