রাসেল মাহমুদ : কোরবানির ঈদ ঘনিয়ে আসায় ব্যস্ততা বেড়েছে যশোর জেলার বিভিন্ন অঞ্চলের পশু খামারিদের। তাদের পালিত পশু আকর্ষণীয় করে তুলতে যত্নের যেন কোনো কমতি রাখছেন না। বিভিন্ন জাতের গরু-ছাগল গুলোকে কাঁচা ঘাস, ভুসি, খৈল খাইয়ে মোটাতাজা করতে দিনরাত পরিশ্রমে মত্ত্ব প্রান্তিক পর্যায়ের ছোট খামারিরা। তবে গো-খাদ্যের মূল্যবৃদ্ধি তাদের কিছুটা ভাবিয়ে তুলেছে। ছোট-বড় খামারের পাশাপাশি রূপদিয়া অঞ্চলের অনেক পরিবার ব্যক্তি উদ্যোগেও গরু-মহিষ ও ছাগল প্রস্তুত করেছেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলায় এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে স্থানীয় খামারি ও কৃষকদের উৎপাদিত পশু। যা স্থানীয় চাহিদা পূরণ করে জেলার বাইরের হাট-বাজারেও পাঠাবে। যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার হাটবিলা-বয়রাতলার খামারি শহিদুল ইসলাম বাবু জানান তার খামারে এবার কোরবানির জন্য ছোট-বড় মোট ৯টি দেশী জাতের গরু প্রস্তুত রয়েছে। প্রাকৃতিক ভাবেই তার খামারের পশু গুলো মোটাতাজা করা হয়েছে। ঈদকে সামনে রেখে পশুগুলোর আলাদাভাবে যত্ন নিচ্ছেন তারা। নিয়মিত পশুদের স্বাস্থ্য পরীক্ষাও করাচ্ছে। তার খামারের গরুগুলোকে প্রতিদিন কাঁচা ঘাস, সরিষার খৈল, ভুষি, চিটাগুড় খাওয়ানো হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়, যাতে কোনো রোগশোগ না হয়।, “ শহিদুল ইসলাম বাবু বলেন কোরবানি উপলক্ষে আমার খামারে ৯টি গরু প্রস্তুত করেছি। প্রতিটি গরুর নিয়মিত যত্ন নিচ্ছি। তবে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। এতে করে আশানিরুপ দাম না পেলে লোকসান গুনতে হবে। দেশীয় জাতের প্রত্যেকটা গরু ১’শ কেজি থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে ৪ মন ওজন রয়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী যাচাই-বাছাই করে ক্রয় করতে পারবেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














