স্টাফ রিপোর্টার : বিশ্বভোক্তা অধিকার দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও প্রবন্ধ উপস্থাপন হয়। জেলা প্রশাসন কার্যালয় এর আঅমিত্রাক্ষর সভাকক্ষে রোববার দুপুরে এই অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতি অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ। সভায় আলোচক হিসেবে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন।
নিরাপদ পণ্য নিশ্চিত করি ভোক্তার আস্থা গড়ে তুলি, এই প্রতিপাদ্য নিয়ে পালিত ভোক্তা অধিকার দিবসের অনুষ্ঠানে ভোক্তা অধিকার, প্রতিকার পাওয়া উপায়, ভোক্তা ও বিক্রেতার দায়িত্বসহ বিভিন্ন আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠান অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার, ভোক্তা অধিকার সহকারী পরিচালক সেলিমুজ্জামান, শিশু একাডেমীর কর্মকর্তা সাধারণ কুমার দাসসহ সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা ছাত্র-ছাত্রীরা।আলোচনা শেষে উপস্থাপিত প্রবন্ধ এবং ভোক্তা অধিকার আইন নিয়ে ছাত্র- ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।














