চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় বাংলদেশ সরকারের
মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা
ইসলামের সভাপতিত্ব ও কৃষি অফিসার মুসাব্বির হুসাইনে সঞ্চালনায়
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন চৌগাছার
কৃতিসন্তান মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি।
এ সময় যশোর ২ আসনের সংসদ সদস্য ডাঃ মসলে উদ্দিন ফরিদ, মন্ত্রী পরিষদ
সচিবের একান্ত সচিব (উপসচিব) চৌগাছার আর এক কৃতিসন্তান
মাহাবুবুর রহমান, যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, অতিরিক্ত পুলিশ
আহসান হাবিব, উপজেলা বিএনপি সভাপতি এমএ সালাম, উপজেলা
জামায়াতে আমীর মাওঃ গোলাম মোর্শেদ, নায়েবে আমীর মাওঃ নুরুল
ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার,
সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চলসহ সরকারী দপ্তরের কর্মকর্তা,
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














