মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামে শিশু ধর্ষণ মামলায় রিগান হোসেনকে (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত| এসময় দুই লাখ জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ড প্রদান করা হয়েছে| রবিবার (১৩ মার্চ) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় প্রদান করেন| দন্ডিত রিগান হোসেন মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের আবুল কালামের ছেলে| মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১৫ মার্চ সকাল ১১ টার সময় শোলমারী গ্রামের তৃতীয় শ্রেনীর ছাত্রী ভিকটিম তেরঘরিয়া গ্রামে তার নানাবাড়ি বেড়াতে এসে একটি দোকানের পাশে খেলা করছিল| রিগান তাকে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে| এসময় ভিকটিম রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে| পরে প্রতিবেশিরা জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়| সেখানে তার ডাক্তারি পরীক্ষা করেন| এঘটনায় ভিকটিমের চাচা শাহাবুদ্দিন বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন| মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন| দণ্ডপ্রাপ্ত রিগান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে| মামলায় ৬ জন ¯^াক্ষীর সাক্ষ্যে সন্দেহতীত ভাবে দোষী প্রমাণীত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা সেই সাথে অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ড দেন| আদালতে আসামী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন ও রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন|
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














