প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যশোর সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বীর নারায়নপুর তেরআউলিয়াতলা প্রাথমিক বিদ্যালয়, বিজয়নগর প্রাথমিক বিদ্যালয়

0
139
Exif_JPEG_420

ক্রীড়া প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের
যশোর সদর উপজেলা পর্যায়ের খেলা হয়েছে রোববার
সম্পন্ন হয়েছে। এ টুর্নামেনেন্টের ফাইনাল খেলায়
বালিকায় বীর নারায়নপুর তেরআউলিয়াতলা সরকারি
প্রাথমিক বিদ্যালয় ও বালকে বিজয়নগর সরকারি
প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে ।
সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক
বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বীর নারায়নপুর তেরআউলিয়াতলা
সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলের ব্যবধানে
বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলের
ব্যবধানে রামনগরের যশোবেওয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়কে হারিয়েছে।
ফাইনাল খেলার বালিকায় বীর নারায়নপুর তেরআউলিয়াতলা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে
বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ষা ১৭ ও ১৯
মিনিটে দুটি গোল করে। দুটি গোল করাই সে সেরা
খেলোয়ার নির্বাচিত হয়েছে। খেলার বীর নারায়নপুর
তেরআউলিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ষা ১
গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। ১ গোল করে খেলায়
সমতা ফিরিয়ে আনে বিজয়নগর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের একমাত্র গোল করে তামজীদ ১৮ মিনিটে ।
সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সেরা
খেলোয়াড় নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের বর্ষা।
দিনের অপর খেলায় বালকে বিজয়নগর সরকারি প্রাথমিক
বিদ্যালয়র মুস্তাকিন ১৯ ও ২১ মিনিটে দুটি গোল করে।
এতে করে সে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে দলের পুরস্কার বিতরণ করেন সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমানের
সভাপতিত্বে বক্তব্য এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, যশোরের সভাপতি
জাহিদ হাসান টুকুন সদর উপজেলা সহকারী প্রাথমিক
শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম,
সাজ্জাদুল করিম, ইউআরসি ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, জেলা
প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল
ইসলাম, মিডিয়া সম্পাদক শাহাজাদ হোসেন বাবু,সদর
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর
আলম, সাধারণ সম্পাদক শাহাজান কবীর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here