তরিকুল ইসলামের স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল

0
19
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.2.13.1.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

যশোর প্রতিনিধি : বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক তথ্যমন্ত্রী ও দৈনিক লোকসমাজের প্রকাশক মরহুম তরিকুল ইসলামের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকত, সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম (মারুফ), জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তমাল আহমেদ, সদস্য সচিব সম্পাদক আনসারুল হক রানা, দৈনিক সুবর্ণভূমির সম্পাদক ও প্রকাশক এজাজ উদ্দিন টিপু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সহসভাপতি বিএম আসাদ,সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মৃধা, সিনিয়র সাংবাদিক শেখ আবদুল্লাহ হুসাইন ও রাজেক জাহাঙ্গীরসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।
দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী সদস্য এস এম সোহেল। এ সময় মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here