এমএ সাজেদ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া প্রেসকাবের যুগ্ম সম্পাদক আতাউর রহমান ও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমানের ভগ্নিপতি যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্যে ভারতের রাজধানী দিল্লি অ্যাপোলো হাসপাতাল নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগেতাঁকে দিল্লি নেওয়া হয়। সাংবাদিক আতাউর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে অসুস্থ আলহাজ্ব নুরুজ্জামানসহ তাঁর দুই ভাই দিল্লির অ্যাপোলো হাসপাতালে পৌঁছেছেন। সেখানে তাঁর চিকিৎসাসেবা যথারীতি শুরু হয়েছে। উল্লেখ্য, শার্শার জনপ্রিয় নেতা আলহাজ্ব নূরুজ্জামান গত ৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকা ইব্রাহীম কার্ডিয়াকে ভর্তি করা হয়। সেখানে ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর ডাক্তারদের নির্দেশনা অনুযায়ী তাঁকে দিল্লি অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে আলহাজ ¡নুরুজ্জামানের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













