মোংলা প্রতিনিধি : মোংলায় কোষ্টগার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বুধবার রাতে সুন্দরবনের বেরীবাধ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী আবু হুরাইরাকে ইয়াবাসহ আটক করা হয়। কোষ্টগার্ড জানায়, মোঃ আনোয়ার হোসেন’র ছেলে আবু হোরায়রা ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায় মোংলা কোষ্টগার্ডের’র একটি অভিযানকারী দল। বুধবার রাতে সুন্দরবনের বেরীবাধ এলাকায় পৌছালে কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইয়াবাসহ অন্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে আবু হোরায়রাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশী করে জামার পকেটে থাকা ২৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক আবু হোরায়রা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কৈখালী গ্রামের মোঃ আনারুল হোসেন’র পুত্র। কোষ্টগার্ড আরো জানায়, মাদক ব্যাবসায়ী আবু হোরায়রা নিজ স্বার্থ হাসিলের জন্য উক্ত মাদক দ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীর কাছে বিক্রয় করবে বলে স্বীকার করে, যা আমাদের চারপাশের যুবসমাজকে ধীরে ধীরে অনেক বড় ক্ষতির দিকে ধাবিত করছে। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ী কে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি দস্যু দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও তা থাকবে বলে জানায় কোষ।টগার্ডের এ কর্মকর্তা।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













