(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইল যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মুশিউর রহমান বাবু ও সাংবাদিক আল আমিনের ব্যক্তিগত উদ্যোগে ফ্রেন্ডস ফোরামের সদস্যদের মাঝে পিপিই প্রদান করা হয়েছে শনিবার (১৬ মে) সকালে। সকালে আরএমও এর অফিসে এই পিপিই প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেজেডি ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক ডাঃ আ ফ ম মুশিউর রহমান বাবু, সদস্য সচীব নড়াইল দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, সাংবাদিক ফরহাদ খাঁন, মধু সরকার, জেজেডিএফএফ এর সদস্য স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মির্জা গালিব সতেজ, ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিনহাজুর রহমান, কে এম রাহাত নেওয়াজ, আহম্মেদ শাকিল প্রমুখ। উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরো*ধে যায়যায়দিন পাবলিকেশনের ডিপুটি ম্যানেজার মোঃ নুরুল হকের আহ্বানের সাড়া দিয়ে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শুরু থেকেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাদের উদ্যোগে অসহায় মানুষকে খাদ্যসামগ্রী প্রদান, মাস্ক, জীবাণুনা*শক স্প্রে ছিটানো, নড়াইল শহরে স্বপ্নেরখোঁজে ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় প্রতি শুক্রবারে বিনামূল্যে সবজি বাজার চালু, ও এতিমদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













