শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের বাস্তবায়নে করোনা ভাইরাস মোকাবেলায় আটুলিয়া বিড়ালাক্ষী সততা নারী দল নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। শনিবার সকাল দশটায় রূপান্তর স্থাপিত বিড়ালাক্ষী সততা নারী দল পরিচালিত অত্র গ্রামের রিভার্স ওসমোসিস (আর.ও) প্লান্ট চত্বরে সংগঠনের সভাপতি খাদিজা খাতুনের সভাপতিত্বে করোনা ভাইরাস মোকাবেলায় পরিচ্ছন্নতা অভ্যাস গড়ে তোলার জন্য হাত ধোয়ার পদ্ধতি ও কৌশল, পরিস্কার পানির উৎসের পাশে জীবাণুনাশক স্প্রে সাবান পানি বিতরন কার্যক্রম, এবং হাত ধোয়ার জন্য সল্প ব্যায়ে টিপি ট্যাপ বা ডেমো স্টেশন স্থাপন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ও উপরিউক্ত কার্যক্রম গুলো উক্ত স্থানেই করা হয়। সমগ্র অনুষ্ঠানে উপস্থিতছিলেন রুপান্তর প্রতিনিধি চলমান প্রকল্পের সুপারভাইজার মোঃ শাহিনুর ইসলাম॥ সমগ্র কার্যক্রমটি সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধী মেনে করা হয়। উল্লেখ্য রুপান্তর এই ধরনের কার্যক্রম শ্যামনগরের বিভিন্ন ইউনিয়নে তাদের বাস্তবায়নে স্থাপিত বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের নিরাপদ পানির উৎস, রিভার্স ওসমোসিস (আর.ও) প্লান্ট সহ বিভিন্ন পি এস এফ স্থানে অনুষ্ঠিত করে আসছে।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...














