মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে আসার পথে ৫জনসহ আটক ১৫

0
352

মহেশপুর (ঝিনাইদহ) থেকে ঃ রবিবার ভোরে মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার পথে ৫জনসহ ১৫জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় শ্যামকুড় ও বাঘাডাঙ্গা বিওপির টহল দলের হাতে ৫ জন আটক হয়। আটককৃতরা হলেন,নড়াইল জেলার কালিয়া থানার শীতলপাটি গ্রামের খাজা শেখের ছেলে প্রিন্স শেখ(২১), একই গ্রামের জুনায়েদ মোল্লার ছেলে মুন্না মোল্লা(১৮), কামাল শেখের ছেলে রাকিব শেখ(১৬), নোয়াগ্রামের মস্তোর স্ত্রী আসমা বেগম(৪০) ও তাদের এক শিশু। এছাড়া বাঘাডাঙ্গা, খোসালপুর বিওপির হাতে বাংলাদেশ থেকে যাওয়ার সময় শিশুসহ ১০জন আটক হয়। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ২ মাসে এ সীমান্ত দিয়ে ভারত থেকে আসার পথে বিজিবির হাতে ৫৬জন আটক হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here