অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার বনগ্রামে বজ্রপাতে সোহরাব হোসেন বিশ্বাস নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা এগারটার দিকে বড়শি দিয়ে বিলে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যাক্তির নাম সোহরাব হেসেন বিশ্বাস(৫৪)। তিনি উপজেলার বনগ্রামের অহেদ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন কৃষক বলে জানা গেছে। মৃতের চাচাতো ভাই মোঃ আজিজুল হক জানান, ভাই সোহরাব হোসেন বিশ্বাস গতকাল সকালে বাড়ির পাশে ধলেরবিলে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। সকাল থেকেই থেমে বৃষ্টি হচ্ছিল। বেলা এগারটার দিকে বিকট শব্দে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে সে মারা যায়। এর কিছুক্ষণপর কয়েকজন মাছশিকারী বাড়িতে খবর দিলে তারা বিলে গিয়ে ঘেরের পাড়ে পানির মধ্য থেকে সোহরাবের মরদেহ উদ্ধার করে। স্থানীয় প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘আমার ইউনিয়নের বনগ্রামের কৃষক সোহরাব হোসেন বিশ্বাস ধলেরবিলে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আজ(গতকাল) বেলা ১১টার দিকে মারা গেছেন।’
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













