মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরে গতকাল মঙ্গলবার ভোররাতে ও সকালে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন নারীর করুন মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরো ৯ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত তিন নারী হলেন মহেশপুর পৌর ঐরাকার বৌচিতলা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রিজিয়া বেগম (৭০) ও এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামের বহর খার মেয়ে নিহারী বেগম (৪৫) ও একই গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী সালমা বেগম (৫৫)। এদিকে গতকাল মঙ্গলবার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা পজেটিভে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার জানান,করোনার ভাইরাসের উপসর্গ নিয়ে বজরাপুর গ্রামের নিহারী বেগম, সালমা বেগম ও পৌর এলাকার বৌচিতলা গ্রামের রিজিয়া বেগমের মৃত্যু হয়েছে। তাছাড়া মঙ্গলবার মহেশপুরে ৯ জনের শরীরে করোনা পজেটিভ হয়েছে। এদিকে টানা ৬ষ্ঠ দিনের মতো চলছে কঠোর ভাবে অলডাউন। সকাল থেকেই একেবারেই জনশুন্য মহেশপুর শহর। মোড়ে মোড়ে রয়েছে পুলিশের চেকপোষ্ট।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...













