স্টাফ রিপোর্টার : যশোরে চলমান লকডাউনে হোটেল, রেস্টুরেন্টসহ খাবারের প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছিন্নমূল ও অভাবী মানুষ ও বেওয়ারিস কুকুরের খাবারের সংগ্রহ করা কঠিন হয়েছে পড়েছে। অনহারে তাদের দিন পার করতে হচ্ছে। স্বাভাবিক অবস্থার মত কেউ তাদের খাবার দিচ্ছেন না। তাদের কথা চিন্তা করে মানবিক উদ্যোগ নিয়েছেন শহরের চার খাম্বার বাসিন্দা খবির শিকদারের দুই মেয়ে বিকেএসপির দুই শিক্ষার্থী। পারিবারিকভাবে খাবার রান্না করে তারা শহরের বিভিন্ন মোড়ে বিতরণ করছে। মঙ্গলবার থেকে বাইসাইকেলে যোগে রান্না করা খাবার বিতরণ করা শুরু করেছে তারা। দুইদিনে চার খাম্বা, রেলস্টেশন, আশ্রম মোড় ও টিবি কিনিক এলাকায় ১৫০ জন রাস্তার মানুষ ও ৮০টি বেওয়ারিস কুকুরকে খাবার দেয়া হয়েছে। এ কাজে তাদের সহযোগিতা করছেন তাদের বাবা খবির শিকদার ও মা ফিরোজা খাতুন। এই মহান কাজের উদ্যোক্তা সুমাইয়া শিকদার ইলা ও তার ছোট বোন সুরাইয়া শিকদার এশা। সপ্তাহব্যাপী এই মহৎ কাজ করবে বলে জানিয়েছে। খবির শিকদার জানান, যশোরে করোনাভাইরাস উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে। তাই সরকারিভাবে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়ন করা হচ্ছে। খাবার হোটেলসহ কোন সব ধরনের মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে। সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে দেয়া হচ্ছে না। তাই ভাসমান মানুষ ও কুকুরের খাবার নিয়ে তার দুই মেয়ে বেশ চিন্তিত, উদ্বিগ্ন। এজন্য তাদের উদ্যোগেই মূলত সপ্তাহব্যাপী খাবার দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি ও তার স্ত্রী মেয়েদের সমর্থন করছেন। তাদের মা ডিম-খেচুড়ি রান্না করে দিচ্ছেন। দুই মেয়েকে সাথে নিয়ে তিনি বাইসাইকেলে করে খাবার বিতরণ করছেন।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...













