সাতীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে, ভাইরাসটির উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ৫৪৫ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৯৭ জনের নমুনা পরীা শেষে ৮২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৭ দশমিক ৬১ শতাংশ। জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৫২ জন। এদিকে, চলমান কঠোর লকডাউনের দশম দিনে সাতক্ষীরার প্রতিটি সড়কে বেড়েছে জনসমাগম। আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে নানা অজুহাতে মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন। হাট বাজার গুলোতেও মানুষের ভিড় লক্ষনীয়। অনেকেই মাস্ক না পরেই কেনাকাটা করছেন। মানা হচ্ছেনা তেমন কোন স্বাস্থ্যবিধি। যদিও আইনশৃখংলাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছেন। শহরের অধিকাংশ দোকান আংশিক খোলা রেখে বেচা কেনা করছেন। সকালে সাতক্ষীরা থেকে ঢাকাগামী দূরপাল্লার অনেক পরিবহন ছেড়ে গেছে। তবে, আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস চলাচলে বাধা দিচ্ছেন পুলিশ। এর ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। সড়কে চলছে ব্যাক্তিগত যানবাহন, ত্রি-হুইলার, মোটর সাইকেল, ইজিবাইক ও ভ্যান। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। সাতীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ৮ টি ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ টি মামলায় ৪২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি এ সময় জেলার সর্বসাধারনকে সরকারের দেয়া লকডাউনের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














