মিশন আলী,স্টাফ রিপোটার কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্বর্ণ কারিগরদের মাঝে করোনা কালিন সময়ে হতাসার ছাঁয়া নেমে এসেছে। কঠোর এই লকডাউনের কারণে স্বর্ণ কারিগরদের কোনো কাজ না থাকার কারনে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে অনাহারে অর্ধাহারে কোনো করম বেঁচে আছেন তারা। লকডাউনের কারনে ঈদে ছেলে মেয়েদের জন্য নতুন পোশাক কেনাতো দুরের কথা সেমাই-চিনি কিনতে তারা হিমসিম খেয়েছেন। সেই করোনা ভাইরাসের প্রথম থেকেই পরিবার পরিজন নিয়ে তারা খুবই কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছেন। স্বর্ণ কারিগরদের দীর্ঘদিন ধরে কোনো কাজ কর্ম না থাকার কারনে পরিবার নিয়ে পড়তে হয়েছে মহা বিপদে। তাদের কপালে জোটেনি কোনো সরকারি বা বেসরকারি সহযোগিতা। তিলতিল করে জমানো টাকা দিয়ে এতো দিন কোনো মতে চললেও এখন আর বাঁচার কোনো উপাই নেই বলে জানান অনেকেই। কালীগঞ্জ উপজেলাতে হাজারের ও বেশি স্বর্ণ কারিগররা আছেন। কিন্তু কেউ ফিরে তাকাচ্ছেন না তাদের দিকে। একাধিক স্বর্ণ কারিগররা জানালেন তাদের দুঃখের কথা। করোনা নামক অতিমারির গ্রাসে সমস্ত জনজীবন আজ বিপন্ন। সখের বসে এখন আর কেউ আসছেনা গহনা বানাতে। কর্ম হারিয়েছেন এ উপজেলার প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কর্ম রত হাজারও স্বর্ণ শ্রমিক। স্বর্ণ কারিগর কালীগঞ্জ পৌরসভার কলেজপাড়া গ্রামের সজিব বিশ^াস জানান, এখন আর আমাদের কোন অর্ডার-পাতি নেই তাই কাজও নেই। পরিবার এর খরচ চালানোর তাগিদে মাঝে মাঝে বাড়ী রং করা হেলপার হিসাবে কাজ করছি। তাও প্রতিদিন কাজ নেই, মাঝে মাঝে যতটুকু করতে পারছি তাই দিয়ে কোন মতে দিন পার করছি। কালীগঞ্জ উপজেলা জুয়েলারী মালিক সমিতির (বাজুস) সভাপতির ওসমান আলী জানান, করোনা কালিন সময়ে যার যার ঘরের কারিগর সেই সেই দেখা শুনা করছেন। আমরা সমিতির পক্ষ থেকে কারিগরদের জন্য কোনো সহযোগিতা করিনি বা সহযোগিতা করারও কোনো চিন্তা ভাবনা আমাদের নেই । এই বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন জানন, আমি নতুন যোগদান করেছি তবে কর্মহীন সকল শ্রমিককে সহযোগিতা করা হবে। আমি স্বর্ণ কারিগরদের জন্য সরকারি সহযোগিতার ব্যবস্থা করবো।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














