বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ঃ যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫ লক্ষ টাকার চায়না জালসহ মৎস শিকারে সংশ্লিষ্ট সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দ পরবর্তী জাল গুলো জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা পলাশ বালা, বাঘারপাড়া থানার এএসআই দুলাল হোসেন প্রমুখ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষতিকারক এসব জাল পেতে বড় মাছের পাশাপাশি রেণু পোনা মাছ ধরছে। দেশীয় প্রজাতির প্রজনন মৌসুমে মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫২ টি চায়না জাল, ৩টি ভেশাল জাল ও ২টি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে। উপজেলা মৎস কর্মকর্তা পলাশ বালা জানান,“ এখন দেশীয় প্রজাতির এসব মাছের প্রজননের মৌসুম। এ মৌসুমে মা মাছ ও মাছের ছোট পোনাগুলো ধরলে এসব প্রজাতির মাছগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়ার আশংকা রয়েছে।”তিনি আরো জানান, “মৎস আইন অনুযায়ী সব ধরনের চায়না ও কারেন্ট জাল পেতে মাছ শিকার নিষিদ্ধ। দেশী প্রজাতির সব ধরনের মাছের প্রজনন নিরাপদ করতে এ অভিযান অব্যাহত থাকবে। রবিবার উপজেলার মিরপুর, ঢেপখালি, ধলধলিয়া বিল, ইন্দ্রা গ্রামের পাশ দিয়ে বইয়ে যাওয়া চিত্রা নদীতে অভিযান চালানো হয়েছে। এদিনের অভিযানে মোট ৫ লক্ষ টাকার চায়না সহ ১৫ হাজার টাকার ভেশাল জাল পোড়ানো হয়েছে।” উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত জানান, “গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযানের সংবাদ টের পেয়ে অনেকে নদী থেকে জাল তুলে পালিয়েছেন। এসব অসাধু মাছ শিকারীদের কারণে দেশীয় প্রজাতির মাছ গুলো আজ বিলুপ্ত প্রায়। এসব দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে মৎস আইন ভঙ্গকারীদেরকে কোন ধরনের ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।” এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিলো।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














