নড়াইল প্রতিনিধি : নড়াইলে অস্ত্র মামলায় নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের জাকির তালুকদারকে (৪৮) যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। জাকির ওরফে লিয়াকত হোসেন কলাবাড়িয়া গ্রামের সামছুল হক শ্যাম তালুকদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১২ আগস্ট নড়াইলের নড়াগাতী থানার কান্দুরী শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে দেশি তৈরি ওয়ানশুটারগান ও পাঁচ রাউন্ড শটগানের গুলিসহ জাকির তালুকদারকে আটক করে র্যাব-৬ এর একটি দল। এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে জাকির তালুকদারকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেয়ার জন্য বলা হয়েছে।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














