সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনিতে লবনাক্ত জমিতে সার ব্যবস্থাপনার মাধ্যমে জমির উৎপাদনশীল বৃদ্ধিতে কৃষককে উদ্বুদ্ধকরনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে ও ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সহযোগিতায় বৃহস্পতিবার সকালে আশাশুনি উপজেলার নওয়াপাড়ায় উক্ত মাঠ দিবস অনুুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. রফিকুল ইসলাম। উপকুলীয় এলাকা খুলনা ও বরিশাল অঞ্চলে পানি সম্পদ ও মাটির লবনাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলে নীবিড়তা বৃদ্ধিকরন কর্মসুচির আওতায় ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. এস.এম মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,আশাশুনি উপজেলা কৃষিঅফিসার কৃষিবিদ রাজিবুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইমরান উল্লাহ সরকার। মাঠ দিবসে নওয়াপাড়া ও তার আশে পাশের অঞ্চলের শতাধিক কৃষক অংশ গ্রহন করেন। ব্রি ধান-৮৭ এর আশাতীতি ফল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তারা এ সময় সাতক্ষীরার লবনাক্ত জমিতে সার ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে জমির উৎপাদনশীল বৃদ্ধি করা যায় তা নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করেন।
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...













