কামরুজামান লিটন ঝিনাইদহ : বিবাহ বিচ্ছেদ ঘটেছে ঝিনাইদহের শৈলকুপায় ৪০ ইঞ্চি বর ও ৪২ ইঞ্চি উচ্চতার কনের । বর আব্বাস মন্ডলের বাউন্ডুলে জীবন যাপনের কারণে মাত্র ৭ মাসেই থেমে গেছে এই দম্পত্তির দ্বৈথ রথ। বর আব্বাস মন্ডলের বয়স ৩০ হলেও তার উচ্চতা মাত্র ৪০ ইঞ্চি। এ করণে বিয়ে নিয়ে তার পরিবার ছিল দুশ্চিন্তায়। শেষ মেষ সন্ধান পেয়ে যায় ১৮ বছর বয়সী মিম খাতুনের। যার উচ্চতা ছিল ৪২ ইঞ্চি। গত ৯ এপ্রিল আব্বাস ও মিমের মধ্যে ধুমধামের সাথে বিয়ে হয়। এলাকায় বিয়েটি ছিল বেশ আলোচিত ও চাঞ্চল্যকর। গণমাধ্যম, ইউটিউব, ফেসবুকসহ স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয় এই বিয়ের সংবাদ। কিন্তু মিমের কপাল পুড়লো মাত্র ৭ মাসে। এলাকাবাসির ভাষ্যমতে, বিয়ের আগ থেকেই সংসার বা বিয়ের পিড়িতে বসার ইচ্ছে ছিল না আব্বাসের। আব্বাস ছন্নছাড়া আর বাউন্ডুলে প্রকৃতির হওয়ায় ভেঙ্গে যায় তাদের সংসার। মিমের পিতা ইউনুস আলী মোল্লা জানান, বড় আশা করে মিমকে তারা বিয়ে দিয়েছিলেন ৪০ ইঞ্চি উচ্চতার আব্বাস উদ্দিনের সাথে। কিন্তু ৭ মাসের মাথায় গত ২০ অক্টোবর বুধবার আব্বাস মিম দম্পত্তির বিচ্ছেদ ঘটে। আব্বাস মন্ডল ঝিনাইদহের শৈলকুপার আউশিয়া গ্রামের আজিবর মন্ডলের ছেলে ও কনে মিম খাতুন একই উপজেলার লণন্দিয়া গ্রামের ইউনুস আলী মোল্যার মেয়ে। বিবাহ বিচ্ছেদ নিয়ে আব্বাস মন্ডলের সাথে কথা হলে তিনি জানান, বিভিন্ন সমস্যার কারনে দুই পরিবারের সম্মতিতেই তাদের বিচ্ছেদ হয়েছে। সম্পুর্ন বৈধ ভাবেই এই বিচ্ছেদ কার্যকর হয়েছে বলে তিনি দাবী করেন। আব্বাস মন্ডলের পিতা আজিবর মন্ডল বলেন, বড় আশা করে তিনি ছেলেকে বিয়ে দিয়েছিলেন। কিন্ত বিচ্ছেদের ঘটনায় তিনি মর্মাহত।
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...
খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
খুলনা ব্যুরো : খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন
কবিরকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর)
সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনের তার...
যশোরে জাতীয় যুব দিবস উদযাপন
যশোর প্রতিনিধি : র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার সকালে যশোরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের...
বাঘারপাড়া কলেজের মেহগনি গাছের ডাল কাটা হয়েছে বিধি মেনেই খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলার...
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মেহগনি গাছের ডালপালা কর্তন করা হয়েছে। কলেজের গভর্নিং বডির...
যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
যশোর অফিস :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব...














