স্টাফ রিপোর্টার : জমি জায়গা নিয়ে প্রতিবেশী সন্ত্রাসীদের নামে আদালতে মামলা করায় মামলা তুলে নেওয়ার এক পর্যায় সন্ত্রাসীদের হামলায় মারপিট জখমের শিকার হয়ে নগদ ৬০ হাজার টাকা খুইয়েছে এক যুবক। ঘটনাটি ২জুন সকালে যশোর সদর উপজেলার সাতমাইল বাজারের আবুল খায়ের এর মুদী দোকানের সামনে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এজাহার নামীয় ৩ নং আসামী রবিউল ইসলামকে ধরে আদালতে সোপর্দ করেছে। আসামীরা হচ্ছে, সদর উপজেলার নওদাগ্রাম মোল্যাপাড়ার মৃত আব্দুল বারীর ছেলে আবুল হোসেন,আবুল হোসেনের ছেলে শিহাব হোসেন ও শহর আলীর ছেলে রবিউল ইসলামসহ অজ্ঞাতনামা ৩/৪জন। সদর উপজেলার নওদাগ্রামের মৃত আব্দুল বারীর ছেলে আবুল খায়ের বাদি হয়ে মঙ্গলবার ২ জুন বিকেলে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,আসামীদের সাথে জমি জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। আসামীদের বিরুদ্ধে গত বছরে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৯৫২/১৯। উক্ত মামলা হওয়ার পর আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগসহ হুমকী ধামকী পূর্ব পরিকল্পনা করতে থাকে। এরই ধারা বাহিকতায় মঙ্গলবার ২ জুন সকালে আসামীরা হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাতমাইল বাজারে আবুল খায়ের মুদী দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আবুল খায়েরের ছেলে সোহেল (৩০) প্রতিবাদ জানালে আসামীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পকেটে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













