শহিদ জয়,যশোর : যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার ২২ ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হবে । দুই উপজেলায় ১ হাজার ১১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস। মঙ্গলবার (৯ নভেম্বর) নির্বাচনী সরঞ্জাম দুই উপজেলায় পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে পুলিশ, বিজিবি, ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার ২২৫ কেন্দ্রে ১ হাজার ৮৫ বুথে ৩ লাখ ৯৯ হাজার ৯৬৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চৌগাছার ১১ ইউনিয়ন পরিষদের ৫১৬ জন প্রার্থীর মধ্যে ৩৯ চেয়ারম্যান, ৩৬৫ সাধারণ সদস্য ও ১১২ সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। ঝিকরগাছায় ৫৯৬ প্রতিদ্বন্দ্বীর মধ্যে চেয়ারম্যান পদে ৪৭ জন, সাধারণ সদস্য ৪৩১ ও সংরক্ষিত সদস্য পদে ৪৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১২৩জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। জেলা রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর জানান, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। ভোটাররা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনী সরঞ্জাম দুই উপজেলায় পাঠিয়ে দেয়া হয়েছে। সেখান থেকে প্রিজাইডিং অফিসারের কাছে দেয়া হবে। যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, দুই উপজেলায় ৬ ভ্রাম্যমাণ আদালত, চার প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, দুই হাজার পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়াও সাদা পোশাকে, ডিবি, ডিএসবি পুলিশ থাকবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















