শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনরে আন্তজার্তিক মানবাধিকার দিবস-২০২১ পালিত হয়েছে। সারা দেশের ন্যায় শ্যামনগর মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার আয়োজনে ১০ ডিসেম্বর সকাল ১১ টায় শ্যামনগর মানবাধিকার কার্যালয় চত্ত্বর থেকে এক র্যালি শ্যামনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্যামনগর উপজেলা প্রেসকাব চত্ত্বরে আলোচনায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবলু। বক্তব্য রাখেন- সহ-সভাপতি এসএম আলমগীর হায়দার, সাধারন সম্পাদক জিল্লুর রহমান সহ আরও অনেকে। র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সিনিয়র উপদেষ্টা সাংবাদিক আবু সাঈদ, নির্মল কুমার ঘোষ, যুগ্ম সাধারন সম্পাদক জিএম নুর ইসলাম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, শেখ রাজু আহমেদ, আব্দুল আলিম খাজা নাজিমুদ্দীন ও শ্যামনগর উপজেলার কৈখালী, রমজাননগর, মুন্সিগঞ্জ ও ঈশ্বরীপুর ইউনিয়নের সভপাতি সম্পাদক উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














