স্টাফ রিপোর্টার : সন্ধ্যারাতে শহরের চাঁচড়া চেকপোষ্ট পশ্চিম পাড়া থেকে স্কুল পড়–য়া শিক্ষার্থী কানিজ ফাতিমা (১৫ ) কে অপহরণের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। অপহৃতা কিশোরীর পিতা জাকির হোসেন বাদি হয়ে শনিবার ৬ জুন রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অপহৃতা কিশোরীকে উদ্ধার পূর্বক রোববার ৭ জুন আদালতে সোপর্দ করে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। সদর উপজেলার চাঁচড়া চেকপোষ্ট পশ্চিম পাড়ার মৃত ছাত্তার আলী মোড়লের ছেলে জাকির হোসেন বাদি হয়ে শনিবার রাতে কোতয়ালি মডেল থানায় একই এলাকার জাহাঙ্গীরের ছেলে ফিরোজের বিরুদ্ধে এজাহার দিয়েছেন। তিনি এজাহারে বলেছেন,তার মেয়ে কানিজ ফাতেমা পুলের হাট হাই স্কুলে অষ্টম শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে আসা যাওয়ার প্রাক্কালে উক্ত ফিরোজ উত্যক্তসহ বিয়ের প্রস্তাব দেয়। ফিরোজের প্রস্তাব কানিজ ফাতেমা প্রত্যাখান করলে বিভিন্ন ভাবে ফুসলাতে শুরু করে। গত ৩ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় কানিজ ফাতেমা বাড়ির পাশে দোকানে গেলে ওৎপেতে থাকা ফিরোজসহ অজ্ঞাতনামা ২/৩জন মোটর সাইকেল যোগে কানিজ ফাতেমাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের সময় কানিজ ফাতেমার মাতা তাছলিমা বেগম রক্ষা করতে গেলে তাকে হুমকী দিয়ে দ্রুত চলে যায়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ কানিজ ফাতেমাকে উদ্ধার করে। রোববার তাকে যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আকরাম হোসেনের আদালতে হাজির করলে কানিজ ফাতেমা ২২ ধারায় জবানবন্দি প্রদান করেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














