স্টাফ রিপোর্টার : পাওনাদারের কাছ থেকে বাকীকৃত ৩৬ লাখ টাকা না পেয়ে ইমাদুল হক নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করতে বাধ্য হওয়ার ঘটনায় দুই সহোদরের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা হিসেবে কোতয়ালি মডেল থানায় শনিবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে,যশোর শহরের বেজপাড়া সিকদার পুকুর পাড়ার মৃত হাজারী লাল সুরের ছেলে প্রদীপ কুমার সুর ওরফে মনি সুর ও তার ভাই বাবু সুর। সদর উপজেলার ভায়না দোরাস্তা মোড়ের মৃত ইমাদুল হকের স্ত্রী মোছা ফেরদৌসী বেগম বাদি হয়ে শনিবার ৬ জুন রাতে কোতয়ালি মডেল থানায় উক্ত দুই সহোদরের বিরুদ্ধে দায়েরকৃত এজাহারে বলেছেন, তার স্বামী পাট,ছোলা ও মুসুরী ডাউলের ব্যবসা করে। ভায়না দোরাস্তা মোড়ে ইমাদুল হকের দোকান রয়েছে। প্রদীপ কুমার সুর ওরফে মনি সুর ও বাবু সুর উক্ত দোকান হতে ৩৬লাখ টাকার মালামাল বাকী নেয়। ইমাদুল হক বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে বাকীকে মালামাল নিয়ে আসায় তিনিও দেনাদারে পরিণত হয়েছেন। পাওনাদারের হাত থেকে রক্ষা পেতে সে তার স্ত্রীর কাছে প্রদীপ কুমার সুর ও বাবু সুরের কাাছে ৩৬লাখ টাকা পাবার বিষয়টি জানায়। টাকা না পেলে তার আত্মহত্যা ছাড়া আর কোন উপায় থাকবেনা। গত ৫ জুন সকাল ৬ টার পর ইমাদুল বাড়ি হতে দোকানের উদ্দেশ্যে বের হয়। দোকানের পাশে মোটর সাইকেল গ্যারেজের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













