নড়াইল জেলা প্রতিনিধি ঃ নড়াইলে গড়ে উঠেনি বিসিক শিল্প নগরী। সংশ্লিষ্ট কর্তৃপ এবং নড়াইলের ব্যবসায়ী মহল শিল্প নগরী স্থাপনে নানাবিধ পদপে নিলেও তা আলোর মুখ দেখেনি। দেশের ৬৪ জেলার মধ্যে নড়াইল, মাগুরা ও বান্দরবান জেলা বাদে ৬১টি জেলায় বিসিক শিল্পনগরী গড়ে উঠেছে। সর্বশেষ ২০২১ সালে শহরতলির ধোপাখোলায় প্রায় ২শ একর জায়গা নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। গত ২৫ ডিসেম্বর বিসিক চেয়ারম্যান নড়াইলে এসে বিসিক শিল্প নগরি স্থাপনের ব্যাপারে আশ্বাস প্রদান করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে নড়াইল জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবার পর ১৯৮৮ সালে বিসিক শিল্পনগরী স্থাপনের জন্য শহরের রঘুনাথপুর মৌজায় ১৫ একর জমি নির্বাচন করা হয়। ১৯৯০ সালের ১১ জুন ভূমি মন্ত্রণালয় জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেয় এবং জমির মালিকদের তিপূরণ বাবদ ৪ লাখ ৯৮ হাজার টাকা নির্ধারণ করা হলেও পরে শিল্প মন্ত্রণালয় থেকে টাকা ছাড় না পাওয়ায় জমি অধিগ্রহন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর ৮ বছর পর ১৯৯৮ সালে নতুন করে শহরতলি বোড়াবাদুরিয়া-সীমাখালি মৌজার ১৫ একর জমি নির্বাচন করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রতিবেদন দাখিল করা হলেও নড়াইলের ব্যবসায়ীদের একটি অংশ এটা সন্ত্রাসী এলাকা এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কথা বলে এ জায়গার বিরোধিতা করলে শিল্প নগরির কার্যক্রম থেমে যায়। এরপর ২০১৬ সালের ৮ নভেম্বর শহর থেকে ৪ কিঃ মিঃ পশ্চিমে বাঁশভিটায় শিল্প নগরির জন্য ১৫ একর জমি ক্রয়ের সুপারিশ ঢাকায় পাঠানো হলেও বিভিন্ন কারন দেখিয়ে স্থানীয় একটি মহল এর বাঁধা দেয়। সর্বশেষ ২০২১ সালে শহরের ধোপাখোলা এলাকায় উজিরপুর মৌজায় শিল্প নগরী গড়ে তোলার আশ্বাস দিয়ে জেলা প্রশাসককে ২শ একর জমি অধিগ্রহনের জন্য নির্দেশনা দেওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এভাবে ৩৪ বছরে ৪ বার জায়গা নির্ধারণ কার্যক্রমেই সীমাবদ্ধ রয়েছে নড়াইল বিসিক শিল্পনগরীর দাবি ও এলাকাবাসির স্বপ্ন। নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান জানান, নড়াইল-মাওয়া-ঢাকা মহাসড়ক এবং চিত্রা নদীর পার্শ্বে বিসিক শিল্প নগরী গড়ে উঠলে দেশের বড়ো বড়ো ব্যবসায়ী এবং উদ্যোক্তা এখানে শিল্প প্রতিষ্ঠান করার জন্য আগ্রহী হবেন । ফলে নড়াইলের উন্নয়ন ত্বরান্বিত হবে । তিনি আরও বলেন, শুধু জায়গা নির্ধারণ নয়, চাই শিল্প নগরী গড়ে ওঠার জরুরি পদপে । বিসিক নড়াইল কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মো: মামুনুর রশীদ বলেন, গত ২৫ ডিসেম্বর বিসিক চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান অনির্ধারিত এক সফরে নড়াইলে এসেছিলেন। এদিন বিসিক শিল্প নগরি স্থাপনের ব্যাপারে তিনি আশ্বাস প্রদান করেছেন। নড়াইলে ২শ একর জমির ওপর বিসিক শিল্প নগরি স্থাপনে ডিপিপি প্রনয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। তিনি দ্রুত বিসিক শিল্প নগরী গড়ে তোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














