চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ অমর একুশে গ্রন্থমেলায় সাংবাদিক খলিলুর রহমান জুয়েলের নতুন প্রকাশনা ’মহাকালের উপখ্যান’ প্রকাশিত হচ্ছে, এটি তার ৬ষ্ঠ প্রকাশনা। ২০১৮ সালে প্রথম কাব্যগ্রন্থ স্বপ্নের সোনালী পালক অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয়। ২০১৯ সালে স্বাধীনতার সাত সূর্য, ২০২০ সালে রক্তে ভেজা ভাষা, ২০২১ সালে বনফুলের প্রেম, ২০২২ সালে সৃষ্টির সন্ধানে ও মহাকালের উপাখ্যান তার ষষ্ঠ গ্রন্থ। এছাড়া তাঁর একের অধিক বইয়ের পান্ডলিপি প্রস্তুত রয়েছে জানা গেছে। খলিলুর রহমান জুয়েল চৌগাছা রিপোর্টাস কাবের সহ-সভাপতি, চৌগাছা প্রেসকাবের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক এবং বাজে খড়িঞ্চা নওদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে আছেন। বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চার এসোসিয়েশনের উপজেলার কার্য নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক, চৌগাছা পাবলিক লাইব্রেয়ারীর আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পক্ত। শিক্ষকতা তার মূল পেশা হলেও মনে প্রাণে একজন লেখক। ১৯৭৮ সালের ৩০ নভেম্বর উপজেলার বাজেখড়িঞ্চা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা মৃত আব্দুর রহমান ছিলেন একজন স্কুল শিক্ষক, মা হামিদা বেগম গৃহিনী, পাঁচ ভাই এর মধ্যে তিনি দ্বিতীয়। শিক্ষা জীবন শেষ করে ১৯৯৯ সালে উপজেলার আন্দুলিয়া দাখিল মাদ্রাসায় সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। খুব ছোট বেলা থেকে লেখা পড়ার সাথে সাথে সাহিত্যের প্রতি ছিল প্রবল আগ্রহ। তিনি বহু ছোট ছোট কবিতা ,গান ,নাটক, ছড়া প্রবন্ধ রচনা করেছেন। ২০০৪ সালে যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের পুড়াপাড়া প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা জীবন শুরু করেন। এছাড়া দৈনিক দেশ বাংলা ঢাকা, দৈনিক ডনেট বাংলাদেশ, বার্তা বিডি ২৪ ডট কম পত্রিকার স্থানীয় প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। সাহিত্য চর্চার কারণে ২০১৯ সালে ২৩ শে ফেব্রয়ারী উপজেলার আন্দুলিয়া দাখিল মাদ্রাসার পক্ষে সংবর্ধনা দেওয়া হয়। ঝিনাইদাহের মহেশপুর উপজেলার আজিজ ফাউন্ডেশন ও আজিজ সাহিত্য পরিষধ থেকে ৩রা ডিসেম্বর ২০১৯ তারিখে সন্মাননা পুরস্কার পান।
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...














