স্টাফ রিপোটার: শ্যামনগর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে জোর পূর্বক দখলকারীদের মারপিটে শ্বাশুড়ি ও পুত্রবধূ আহত। শ্বাশুড়ির অবস্থা খারাপ হওয়ায় শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শ্যামনগর থানায় অভিযোগ হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার সোনামুগারী গ্রামের মৃত. শ্যামলী সরদারের পুত্র জুম্মান সরদার অভিযোগে উল্লেখ করেছেন, সরকারের নিকট থেকে একসোনা ডিসিআর নিয়ে ৫০ শতক জমিতে শান্তিপূর্নভাবে দীর্ঘদিন মৎস্য ঘের করে আসছি। এলাকার পরসম্পদ লোভী শান্তিশৃঙ্খলা ভঙ্গকারী মৃত আফেজ গাজীর পুত্র বরকতুল্লাহ, মৃত. আমানত গাজীর পুত্র সিরাজুল ইসলাম ও খলিল গাজীর পুত্র আবু রায়হানসহ তাদের কয়েক সহযোগী দলবদ্ধ হয়ে গতকাল সকাল ৭টায় জোরপূর্বক উক্ত মৎস্য ঘেরের ভেড়ি কাটতে থাকে। এসময় আমার স্ত্রী জহুরা বিবি (৫০) বাধা দিতে গেলে তাকে কিল চড় ও লাথি মেরে মাটিতে ফেলে গুরুতর আহত করে। এসময় আমার পুত্রবধূ রাবেয়া খাতুন ঠেকাতে গেলে তাকেও মারপিঠ করে। আমার স্ত্রীর অবস্থা খারাপ হওয়ায় তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতলে ভর্তি করা হয়। এঘটনায় শ্যামনগর থানায় অভিযোগ হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















