সাতক্ষীরা প্রতিনিধি ঃ হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৫ শতাধিক মোবাইল উদ্ধার করেছেন সাতীরার এক পুলিশ কর্মকর্তা। আর এ সব মোবাইল ফোন উদ্ধার করে সাতীরাবাসীর হৃদয় জয় করে নিয়েছেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃৃত মালিকদের হাতে তুুুলে দিয়ে তিনি তার নিজ দায়িত্ব পালন করেছেন বলে তিনি জানান। বৃহস্পতিবারও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ১৫ টি মোবাইল উদ্ধার করে সকাল ৯ টা হতে বেলা ১১ টা পর্যন্ত তার কার্যালয় থেকে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়ছেন। উদ্ধারকৃত এই সমস্ত মোবাইল ২০১৯ এবং ২০২০ সালের বিভিন্ন সময়ে সাতীরা জেলার বিভিন্ন জায়গা থেকে হারিয়ে ও চুরি হয়ে যায়। তিনি সাতীরায় যোগদানের পর থেকে এ পর্যন্ত ৫ শতাধিক মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছেন। আর মোবাইল ফোন গুলি সাতীরা, যশোর, খুলনা, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী ও চট্টগ্রাম জেলা থেকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, করোনা সংক্রমণজনিত পরিস্থিতির কারণে মোবাইল ফোন উদ্ধার কাজ কিছুটা বিঘিœত হচ্ছে। তবে, হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংরণ করা হচ্ছে। তিনি এ সময় মোবাইল হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল মালিকদের তাদের মোবাইল উদ্ধারের ব্যাপারে আশাবাদী হওয়ার এবং যারা এখনো জিডি করেননি তাদের মোবাইলের সকল তথ্য, ঘটনার সময় ও তারিখ উল্লেখ পূর্বক সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















