দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের শহিদুলের পুত্র বাবু। গতকাল সকাল ৬.০০ ঘটিকায় ২৫০০ টাকাকে কেন্দ্র করে বাবুর স্ত্রী রুবিয়াকে তার স্বামী হত্যা করেছে ও নিজে আত্মহত্যা হয়েছে এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার অভিযোগ। গতকাল সরজমিনে দেখা যায় দক্ষিণ পারুলিয়ার শহিদুলের বাড়িতে নারী-পুরুষের ব্যাপক ভিড়। উপস্থিত নারী-পুরুষসহ অনেকের কাছে জানতে চাওয়া হয় এত ভিড় কেন? তারা বলেন এই বাড়ীতে একজন মহিলাকে মেরে ফেলা হয়েছে তাই দেখতে এসেছি। এসময় বাবুর মায়ের সাথে দেখা হয়। বাবুর মায়ের কাছে জিজ্ঞাসা করা হয় কিভাবে আপনার বৌমা মারা গেছে। তখন বলেন আমি ভোরে কাজে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার ছেলে দরজার সামনে কান্নাকাটি করছে। দরজা ধাক্কা দিয়ে দেখি ঘরের ভিতরে আমার বৌমা মেঝেতে পড়ে আছে। বৌমার গায়ে হাত দিয়ে দেখি তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। একটু খেয়াল করে দেখি ঘরের আড়ায় একটি লাল উড়না টানানো আছে। আবার দেখি বৌমার গলার বাম সাইটে একটি বড় ধরনের গর্তের স্পট ও ডান সাইটে একটি দাগ, এতে আমার সন্দেহ হয়। আমাদের প্রতিনিধিকে তিনি জানান আমার ছেলের বৌমা খুবই ভাল। তার ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। আমার মনে হয় না যে, আমার বৌমা আমার ছেলেকে একটা খারাপ কথা বলেছে। এমনও হতে পারে আমার বৌমা আমার ছেলেকে সংশোধন করতে যেয়ে এ ধরনের ঘটনা ঘটে গেছে। স্থানীয় অনেকে বলেছেন হয়ত সে আত্মহত্যা করেছে নয়ত তাকে হত্যা করেছে। সাতক্ষীরা সদরের আলীপুর এলাকার আওয়ামীলীগের নেতা আনোয়ার। সে ঘটনার স্থলে উপস্থিত ছিলেন। তার কাছে উল্লেখ্য ঘটনার কথা জানতে চাইলে তিনি বলেন, তাকে হত্যা করার পরে লাশটি নিচে রেখে ঘরের আড়ায় একটি ওড়না বেধে রেখে বাবু সে স্থানীয় লোকদেরকে নাটকীয়ভাবে বুঝাতে চাইছে সে হত্যা করেনি, সে আত্মহত্যা করেছে। বাবুর শাশুড়ী ও স্বজনদের পক্ষে জানা গেছে তারা বলেন, আমাদের মেয়ে কখনও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে না। বাবুর স্ত্রীকে পোষ্ট মর্টামের জন্য নিয়ে যাওয়া হয়েছে ও বাবুকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। বাবুর স্ত্রীর বাড়ী আমার এলাকায়। আমি হত্যাকারীকে সঠিক আইনের আওতায় নিয়ে সু-বিচারের দাবী জানাই।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














