এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় এক এএসআই ও এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তা করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান। করোনা পজিটিভ শনাক্ত হওয়া আসাবুর (২৮) কলারোয়া থানায় এএসআই ও শহিদুল ইসলাম (৫২) গ্রামীণ ব্যাংকের কয়লা শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত। গত ১৬ জুন খোরদো গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত আল আমিন হাওলাদারও (২৩) করোনা পজিটিভ হন। এ নিয়ে গত ৩ দিনে কলারোয়ায় গ্রামীণ ব্যাংকের ২ জন স্টাফ করোনা পজিটিভ হলেন। জানা গেছে, ব্যাংকার শহিদুল ইসলামে বাড়ি সাতক্ষীরার দেবহাটায়। বসবাস করেন কলারোয়া সরকারি কলেজের পশ্চিম পার্শ্বের একটি ভাড়া বাড়িতে। তিনি বর্তমানে ওই ভাড়া বাড়িতেই অবস্থান করছেন। এএসআই আসাবুর সাতক্ষীরায় আইসোলেশনে রয়েছেন। সবমিলিয়ে উপজেলায় ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ জন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














