এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির কুল্্যায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে জোর পূর্বক শিশু গাছ কেটে নিয়ে যাওয়ায় বাঁধা দেওয়ায় মারপিটে দুই মহিলা আহত হয়েছে। গতকাল সকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার কুল্যা মহিষাডাঙ্গা গ্রামে। এ ব্যাপারে থানায় লিখিত এজাহার সুত্রে জানাগেছে মহিষাডাঙ্গা গ্রামের ভবেন্দ্র নাথ বিশ্বাসের পুত্র সহকারি শিক্ষক দেবব্রত বিশ্বাস একই গ্রামের খোকন সরকারের পুত্র সুজিত সরকারের দীর্ঘ দিনের শান্তি পূর্ন ভোগদখলীয় বসত ভিটায় তাদের জমি পাওয়া রয়েছে দাবী করে বিলোধ সৃষ্টি করে আসছিল। তাদের জমি ছেড়ে দিতে বহুবার হুমকী ধামকী ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এতে কাজ না হওয়ায় উক্ত জমি জবর দখল নেওয়ার ষড়যন্ত্র ও চক্রান্ত করে তাদের বাড়ীতে পুরুষ লোক না থাকার সুযোগে ঘটনার দিন সকালে ভবেন্দ্র নাথ বিশ্বাস, দেবব্রত বিশ্বাস, উত্তম বিশ্বাস, বিউটি রায় ধারালো দা শাবল লোহার রড সহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সজিৎ সরকারের বসত ভিটায় অবৈধভাবে প্রবেশ করে শিশু গাছ জোর পূর্বক কাটতে থাকলে তার মাতা কবিতা সরকার ও বৌদি সুভদ্রা সরকার বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে বেপোরোয়া পিটিয়ে মারপিট করে জখম করে। এতে শাশুড়ি ও বৌমা গুরুতর আহত হয়। তাছাড়া বাড়ীর আসবাব পত্র ভাংচুর করে ২০টাকার ক্ষতি সাধন করে। এ ছাড়া গৃহবধু সুভদ্রা রাণীর পরনের কাপড় চোপড় ছিড়ে ছুটে টানিয়া খুলিয়া শ্লীলতাহানী ঘটায়। তার গলায় থাকা ৮৫হাজার টাকা মূল্যের ১ভরি ওজনের স্বর্ণের চেইন টান মেরে নিয়েনেয়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসতে থাকলে মারপিটকারীরা বলে এবারের মত তোরা মহিলা মানুষ তাই তেমন কিছু বললাম না তোদের পুরষরা বাড়ী আসলে বুঝিয়ে দেব যদি জমি না ছাড়ে তোদের কেউ রক্ষা ররতে পারবে না। মামলা মোকদ্দর্মা না করার হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার বিষয় পার্শ্ববর্তি লোকজনের মুখে খবর পেয়ে সুজিত সরকার ও তার পিতা দ্রুত বাড়ীতে এসে ঘটনাশুনাবোঝা সহ আহতদের উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে সুজিত সরকার বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এ বিষয় আশাশুনি থানার ওসি মোঃ মমিনুল ইসলাম পিপিএম’র সাথে কথা হলে তিনি এ প্রতিবেদকে বলেন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মহিষাডাঙ্গা গ্রামের মারামাটির ঘটনা সংক্রান্ত একটি এজাহার পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ দিকে আহত কবিতা সরকারের পুত্র সুজিত সরকার বলেন আমি ও আমার পিতা বাড়ীতে না থাকার সুযোগে এলাকার ত্রাস দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে আমাদের বসত ভিটায় লাগানো শিশু গাছ জোর পূর্বক কাটতে থাকলে আমার মা ও বৌদি বাঁধা দিলে বেপোরোয়া মারপিট করে জখম করে। তারা বাড়ীর আসবাব পত্র ভাংচুর করে এ বিষয় আইনহত ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি। একথা অস্বীকার করে সহকারী শিক্ষক দেব্রত বিশ্বাস বলেন সুধীর সরকার সম্পর্কে এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করেন সে কেমন ধরনের ব্যক্তি। আমাদের জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ঘটনার দিন গাছ গাছালি কেটে ঘেরা বেড়া দিয়ে আমাদের জমি দখলের চেষ্টা করলে প্রতিবাদ করলে সুজিত সরকারের নেতৃত্বে আমাদের উপর তার দলবল আমাদের উপর হামলা চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...
খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
খুলনা ব্যুরো : খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন
কবিরকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর)
সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনের তার...
যশোরে জাতীয় যুব দিবস উদযাপন
যশোর প্রতিনিধি : র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার সকালে যশোরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের...
বাঘারপাড়া কলেজের মেহগনি গাছের ডাল কাটা হয়েছে বিধি মেনেই খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলার...
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মেহগনি গাছের ডালপালা কর্তন করা হয়েছে। কলেজের গভর্নিং বডির...
যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
যশোর অফিস :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব...














