আছাদুল ইসলাম ধুলিহর সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর কাছারি পাড়ার সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও হাসানুল বান্না জামে মসজিদ প্রাঙ্গনে বুধবার ১৫নভেম্বর দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আত্ম মানবতার সেবায় ও মানুষের কল্যাণে ধুলিহর কাছারিপাড়া সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটি ও শিরোমনি খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে ও স্বল্প মূল্যে চোখের ছানি অপারেশনসহ চোখের চিকিৎসায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল ওহাব।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান, আবু জাফর মোঃ সালেহ, মাওলানা মনিরুল ইসলাম বেলালী,দৈনিক দৃষ্টিপাতের সাংবাদিক ম.শাহাদাত হোসেন বাবু, প্রফেসর আরিফুল ইসলাম, ম. রবিউল ইসলাম, হাবিবুর রহমান, আখতারুল ইসলাম, শামীম সানা, নুরুল ইসলাম, আতাউর রহমান রিংকু, আনারুল ইসলাম রাসেলসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ আবু সাঈদ বিশ্বাস,চিকিৎকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: অয়ন সেন (সহকারি সার্জন বি এন এস বি শিরোমনি হাসপাতাল খুলনা), ডা: হাসিবুল ইসলাম (সহকারি সার্জন বিএনএসবি শিরোমনি হাসপাতাল খুলনা) মীর মিজানুর রহমান (রিলেশনাল শীপ অফিসার শিরোমণি হাসপাতাল খুলনা) ম. মাহবুবুর রহমান (সহকারী প্রোগ্রামার ব্রাক খুলনা) উক্ত ক্যাম্পেইনে মোট ৩৮৭ জন রুগী উপস্থিত ছিলেন তার মধ্যে পুরুষ ১৭১ জন। নারী ২১৬ জন।এর মধ্যে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয় ১২১ জন রুগীকে।প্রসঙ্গত উক্ত ক্যাম্পেইনে বিভিন্ন সরকারি সুবিধাভোগী রুগীদের সম্পুর্ন ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং অন্যান্য রুগীদের নামমাত্র মুল্যে ছানি অপারেশনসহ অন্যান্য চিকিৎসা সেবা দেওয়া হয় বলে আয়োজক কমিটি সুত্রে জানা গেছে।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














