পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে দু’দফা মারপিটে উভয়পক্ষের ৩জন আহত। ২জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি উপজেলার আলমতলা ও খড়িয়া গ্রামের শুক্রবার রাতে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় মামলার প্রস্তুতি চলছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সরেজমিনে তথ্যানুসন্ধান ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, খড়িয়া গ্রামে মোবাইল হ্যাক ও হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সন্ধ্যার পর খড়িয়া গ্রামের আইয়ুব আলী সানার পুত্র মামুন ও ইমরান পাইকগাছার একটি কিনিক হতে বাড়ী যাওয়ার পথে আলমতলা গ্রামে পৌছালে স্থানীয় ইমরান ও রিপনের নেতৃত্বে ৪জনের একটি গ্রুপ মামুন ও ইমরানকে গতিরোধ করে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাদেরকে মারপিট করে। উক্ত মারপিটে মামুনের পা ভেঙ্গে যায় বলে মামুন জানান। তারা দু’ভাই আহত অবস্থায় বাড়ীর উদ্দেশ্যে রওনা দিলে খড়িয়া খালপারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রীজের পশ্চিমপাশে পৌছালে সাবেক ইউপি সদস্য বাকী বিল্লাহ’র সাথে তারা বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতিতে ইমরান আহত হয় এবং বাকী বিল্লাহ’র মাথায় মামুন দা দিয়ে কোপ মারে বলে বাকী বিল্লাহ জানিয়েছেন। এক পর্যায়ে বাকী বিল্লাহ দৌড়ে ব্রীজের পূর্বপাড়ে যেয়ে লোকজন জড়ো করার চেষ্টা করলে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। রাতেই মামুন হাসপাতালে ভর্তি হয়। পরে বাকী বিল্লাহ মাথায় রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। সরেজমিনে গেলে স্থানীয় লোকজন ও বাকি বিল্লাহ’র আত্মীয়-স্বজন তার মাথা কাটার ঘটনাটি নিয়ে কোন মন্তব্য করেননি। বাকী বিল্লাহ’র স্ত্রী মোছাঃ মেরিনা সুলতানা বাদী হয়ে মামুন সানা, ইমরান সানা ও তমিজ উদ্দীন সানার নামে পাইকগাছা থানায় এজাহার দায়ের করেছে।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...













