কপিলমুনি প্রতিনিধিঃ খুলনা-৬, পাইকগাছা-কয়রায় এমপি মোঃ রশীদুজ্জামান সড়ক পথে যান্ত্রিক নৌকায় চড়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করেছেন। শুক্রবার সকালে ঢাকা ন্যাম ভবন থেকে রওনা হয়ে বেলা ১১টায় তিনি পাইকগাছা উপজেলার প্রবেশদ্বার শাপলা চত্বরে এসে পৌঁছান। এসময় তার আগমনী খবরে পূর্ব থেকে সেখানে উপস্থিত পাইকগাছা-কয়রার শত শত নেতাকর্মী ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনায় মাধ্যমে বরণ করে নেন। এসময় এমপি মোঃ রশীদুজ্জামান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন। বক্তব্যেকালে তিনি তার রাজনৈতিক জীবনের কিছু দূর্লভ স্মৃতি চারণ করে বলেন, আমার জীবনে এমন একটি দিন ছিল, কোন অনুষ্ঠানে আমার বসার চেয়ারটি পর্যন্ত ছিলনা। অনেকে আমাকে নিয়ে তিরস্কার করেছে। কিন্তু আমি ভেঙ্গে পড়েনি। আমি তাদেরকে চিনি। তাদের সকলের মুখ আমার চেনা। কিন্তু আমি প্রতিহিংসা পরায়ণ নই। তাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ ও অনুযোগ নেই। কারণ আমি কোন পথভ্রষ্ট সৈনিক নই। আমি বঙ্গবুন্ধর আদর্শের সৈনিক। আমার নেত্রী শেখ হাসিনা। তিনি আমাকে মনোনয়ন দিয়ে পাইকগাছা-কয়রার মানুষকে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমি এ জনপদের মানুষের জন্য কাজ করতে চাই। এ এলাকার সকল শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নই আমার মূল লক্ষ্যে। উক্ত সংবর্ধিত মঞ্চ থেকে আলোচনা শেষে এমপি রশীদুজ্জামান পাইকগাছা অভিমুখে রওনা হলে পথে পথে তিনি নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের শুভেচ্ছায় সংবর্ধিত হন। এসময় কপিলমুনি প্রেসক্লাব মোড়ে তাকে সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান করেন কপিলমুনি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জি এম হেদায়েত আলী টুকু, সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, সাধারণ সম্পাদক মিলন কুমার দাশ ও শেখ আব্দুস সালাম, সহ-সম্পাদক জি এম আসলাম হোসেন, কোষাধক্ষ্য জি এম মোস্তাক আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম শফিউল ইসলাম, নির্বাহী সদস্য জি এম হাসান ইমাম ও এস এম লোকমান হেকিম, সদস্য শেখ আব্দুল গফুর, সাংবাদিক আলাউদ্দীন রাজা, প্রবীর জয়, শেখ আব্দুল আলীম, সালাউদ্দিন ইউছুপ সালামসহ উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আওয়ামীলীগ নেতা ও আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














