স্টাফ রিপোর্টার : যশোরে চার গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)। জাগরণী চক্র ফাউন্ডেশনের কৈশোর কর্মসূচি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে সোমবার দুপুরে জেসিএফ জনপদ হলরুমে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন, কৈশোর কর্মসূচির ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় যশোর জেলা ক্রীড়া সংস্থার এ্যাথলেটিকস সম্পাদক নিবাস হালদার, সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখায় উদীচী যশোর জেলা সংসদের আবৃত্তি প্রশিক্ষক কাজী শাহেদ নওয়াজ, কৈশোর কর্মসূচির সংবাদ প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক মিলন রহমান ও সমাজিক ক্ষেত্রে অবদানের জন্য লেবুতলা কিশোর-কিশোরী ক্লাবের মেন্টর নাজনীন সুলতানা। জাগরণী চক্র ফাউন্ডেশনের কৈশোর কর্মসূচি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে সোমবার দিনব্যাপি অনুষ্ঠিত হয় উপজেলা দিবস। এরই অংশ হিসেবে সংস্থার জনপদ হলরুমে অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এর আগে ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই স্লোগানে সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষ্যে দিনব্যাপী সংস্থার প্রধান কার্যালয়ে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এসব কার্যক্রমের উদ্বোধন করেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মেরিনা আখতার, পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজ, পরিচালক (ক্ষুদ্রঋণ) আজিজুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) বিশ্বজিৎ কুমার ঘোষসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কর্মীরা। দিনব্যাপী আয়োজিত মেলায় অংশ নেয় ১০টি স্টল। যেখানে স্থান পায় কুটির শিল্প, খাদ্যপন্য, স্বাস্থ্যসেবা, কৃষি, সামাজিক সচেতনতা, বই, জুতা ও দুগ্ধজাত পন্য। এছাড়াও সকালে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাইকেল র্যালি। যেখানে অংশ নেয় ৫০জন কিশোর-কিশোরী। র্যালিটি জেসিএফ প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














