ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
192
 বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাজান আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসসের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাজান আলীকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আট্টাকায় মরহুমের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাজান আলী উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ নানা রোগে আক্রান্ত ছিলেন। গত ৫ জুন রাত ৮টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here