বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি : যশোর সদর উপজেলার বসুন্দিয়ায়, শুক্রবার রাতে মটরসাইকেল, ইজিবাইক ও মোটরচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে, ইজিবাইক আরোহী একজন নিহত হয়েছেন। এঘটনায় দুই মটরসাইকেল আরোহী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত ইজিবাইক আরোহী মোঃ নাজমুল মোল্লা (৩৮) অভয়নগর উপজেলার শংকরপাশা গ্ৰামের মৃত নাসির মোল্লার ছেলে। তিনি বসুন্দিয়া খান পাড়ায় মামা বাড়িতে বসবাস করতেন। এঘটনায় গুরুতর আহতরা হলেন, বসুন্দিয়া জঙ্গলবাধাল গ্রামের হাদিউজ্জামানের ছেলে, আরাফাত হোসেন এবং বসুন্দিয়া মোড়ের মতিউর রহমানের ছেলে বিশাল। এঘটনার সত্যতা নিশ্চিত করে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যার পর বসুন্দিয়া মোড় টু বসুন্দিয়া বাজারে যেতে, বালির গর্ত নামক স্থানে, ইজিবাইক, ভ্যান ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণে তিনি নিহত হয়েছেন। আহত অপর দুইজন যশোর পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...














