যশোর অফিস : যশোরে ডিবি পুলিশের অভিযানে দূর্ধর্ষ তিন চোরকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া ২৪ টি এন্ড্রোয়েড ও ৬৬ টি বাটন মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ষআটককৃতরা হচ্ছে ,যশোর সদর উপজেলার হালসা গ্রামের জয়নুর মোড়ল, বালিয়া ভেকুটিয়ার আহসান জামিল ও পালবাড়ি ঘোষপাড়ার আশিকুজ্জামান আশিক। যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার রাত পৌনে এগারোটার দিকে এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা থেকে ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে জয়নুরের নিজ বাড়ি থেকে একটি হ্যাক্সো মেশিন, একটি হাতুড়ি ও ১৪টি ব্রান্ডের মোবাইল ফোন এবং ৩০ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আরেক আসামি জামিলের স্বীকারোক্তিতে শহরের বস্তাপট্টি এলাকায় নিজের দোকান জামিল স্টোর থেকে ১০ টি এন্ডয়েড ও ২৩ টি বাটন মোবাইল ফোন এবং আরেক আসামি আশিকের এমকে রোডের আশিক টেলিকম থেকে আরও ২৩ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ডিবি আরও জানায়, ঝিকরগাছার একটি চুরি মামলা তদন্ত করতে যেয়ে তারা প্রথমে তথ্য পান। এরপর মোবাইল চুরি ঘটনা।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














