যশোর অফিস : কোটা বাতিলের এক দফা দাবিতে যশোরে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ও সরকারি এমএম কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১২ টার দিকে তারা প্রথমে শহরের পালবাড়ী ভাস্কর্যের মোড়ে অবস্থান নিয়ে যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে রাখেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ ওই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় ওই এলাকাসহ শহরে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনেন। আন্দোলনকারীরা জানান, আম সব ধরনের কোটা বাতিলের দাবির পক্ষে নয়। ১ম ও ২য় শ্রেণীতে নয়, ৩য় ও ৪র্থ শ্রেণিতেও কোটার যৌক্তিক সংস্কার চাই আমরা। কোটার বিষয়ে রাজপথ থেকেই ফায়সালা হবে। আন্দোলনে নেতৃত্ব দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কোটা বিরোধী আন্দোলনের আহবায়ক হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আকিব ইবনে শাহেদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কোটা বিরোধী আন্দোলনের নেতা আহাদ সৈকত, সাব্বির আহমেদ, ফারুক হোসেন, শাকিল আহমেদ, নয়ন, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, রাশেদ খান প্রমুখ।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














