কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার তালায় অসহায় মজিবর রহমান শেখের বসত বাড়ীর রান্নাঘর দখল ও ভাংচুর করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনি গ্রামে। এঘটনায় অসহায় মজিবর শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুবিচার পাইবার জন্য লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানাযায়,বুধবার সকালে একই এলাকার মৃত কাসেম সরদারের ছেলে মনজুরুল সরদারের নেতৃত্বে আয়েন আলী সরদারের ছেলে রওশন আলী সরদার, রুহুল সরদার ও রওশন আলী সরদারের ছেলে সালাম সরদার,সেলিম সরদারগংরা বাড়ীতে প্রবেশ করে জোরপূর্বক ভাবে বসত বাড়ী ভাংচুর করে। এসময় মজিবর রহমান বাঁধা দিলে তাকে জীবন নাশের হুমকি প্রদর্শন করে। এসময় তার রান্নাঘর ভেঙ্গে মাঝ বরাবর জোরপূর্বক ভাবে একটি পথ তৈরি করে নেয়। এঘটনায় অসহায় দিন মজুর মজিবর রহমান শেখ সুবিচার পাইবার জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















