স্টাফ রিপোর্টার : ভৈরবের উপর পুনঃনির্মাণাধীন সেতু (দাইতলা, ছাতিয়ানতলা ও রাজারহাট) ৩টির কাজ দ্রুত সময়ে শেষ করা ও অস্থায়ী সেতুটি (দাইতলা) মেরামত এখনি করে দেওয়ার দাবিতে এলজিইডি প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে ভৈরব দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান নদী। ভৈরবের প্রবহমানতার সাথে যুক্ত ভবদহ সহ উপকূলীয় অঞ্চলের জলবদ্ধতা, লবনাক্ততা, মোংলা বন্দরের নাব্যতা, সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষা। এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদী খাল বিল জলাশয় প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ প্রত্যক্ষ ভাবে সম্পর্কীত। এই প্রবহমানতা না থাকায় এই অঞ্চলের প্রাণ প্রকৃতি তে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। ভূমি গঠন প্রক্রিয়াও বাধা গ্রস্থ হয়েছে। ফলে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় অঞ্চল পানির নীচে তলিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। বৃটিশ আমলে ভৈরব নদের মুখে দর্শনা চিনি কল এবং কলকাতার সাথে রেলপথ স্থাপনের মাধ্যমে পদ্মা মাথাভাঙা পানি প্রবাহের থেকে বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে ভারতের ফারাক্কা বাঁধ এই অঞ্চলের পানি প্রবাহের অন্যতম বাঁধা হিসাবে কাজ করছে। নদী বাঁচাতে দীর্ঘ আন্দোলন সংগ্রামে ২৭২ কোটি টাকা ব্যায়ে নদী সংস্কার করা হয়েছে।
কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন হত্যা, পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক
যশোর অফিস : যশোরের কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পল্লিচিকিৎসকসহ দুজনকে আটক করা...
যশোরে কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে আটক ২
যশোর অফিস : যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে জেলা...
এসএমই ফাউন্ডেশনের ঢাকায় জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো সম্মাননা পেলেন খুলনা...
কাগজ সংবাদ : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় জাতীয়
এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো
সম্মাননা পেলেন খুলনা বিভাগের যশোরের মরিয়ম
নার্গিসকে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি...
যশোরে খাটুরা বাওড় দখলের অভিযোগে মৎস্যচাষিদের মানববন্ধন, জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় জোরপূর্বক দখল, মাছ আহরণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সদস্যরা। পরে বাওড়টি দখলমুক্ত...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...














