স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগর উপজেলায় ডেঙ্গুতে কেড়ে নিল স্বর্ণ ব্যবসায়ীর শুভ মুস্তাফীর(২৫) প্রাণ। স্বামী মারা গেছেন করোনায় ছেলে মারা গেলেন ডেঙ্গুতে। স্বামী ও একমাত্র পুত্রকে হারিয়ে পাগল প্রায় শ্যামলী মুস্তাফী (৫৫)। রোববার (২৮/৯/২৫) সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে অবশেষে মারা যান ছেলে শুভ মুস্তাফী (২৫)। পারিবারিক সুত্রে জানা গেছে, নওয়াপাড়ার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী কালিদাস মুস্তাফী ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর চার বছর পর একমাত্র পুত্র শুভ মুস্তাফী গত ৩ সপ্তাহ আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। এরপর খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার আরো অবনতি হয়। পরে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও তার অবস্থার দিনদিন অবনতি হতে থাকে। পরে তাকে ওই হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে প্রায় ১১ দিন থাকার পর আজ রোববার সকালে সে মারা যায়। স্বামীর মৃত্যুর পর তার একমাত্র ছেলেকে হারিয়ে তার মা শ্যামলী মুস্তাফী পাগলপ্রায়। তার আর্তনাদে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা ঘটে।
কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন হত্যা, পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক
যশোর অফিস : যশোরের কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পল্লিচিকিৎসকসহ দুজনকে আটক করা...
যশোরে কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে আটক ২
যশোর অফিস : যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে জেলা...
এসএমই ফাউন্ডেশনের ঢাকায় জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো সম্মাননা পেলেন খুলনা...
কাগজ সংবাদ : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় জাতীয়
এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো
সম্মাননা পেলেন খুলনা বিভাগের যশোরের মরিয়ম
নার্গিসকে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি...
যশোরে খাটুরা বাওড় দখলের অভিযোগে মৎস্যচাষিদের মানববন্ধন, জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় জোরপূর্বক দখল, মাছ আহরণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সদস্যরা। পরে বাওড়টি দখলমুক্ত...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...














