কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ কালিগঞ্জ উপজেলার পানিয়া জন কল্যাণ সমিতির ফুটবল মাঠে মুজিব বর্ষ উপলক্ষ্যে মৌতলা ইউনিয়ন কার্প ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় পানিয়া ফুটবল মাঠে মৌতলা ইউনিয়নে ৯নং ওয়ার্ড পানিয়া জন কল্যাণ সমিতি ও ৮নং ওয়ার্ড ফুটবল একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় পানিয়া ৯নং ওয়ার্ড জন কল্যাণ সমিতি ৩-০ গোলে ৮নং ওয়ার্ড ফুটবল একাদশ কে হারিয়ে জয় লাভ করেছে। খেলাটি পরিচালনা করেন রেফারী সুকুমার দাশ বাচ্চু, সহকারী রাশেদ, সোহাগ ও আতা। খেলার শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আশেক মেহেদী। ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রব, মিন্টু, ইউপি সদস্য আকবার আলী, খলিলুর রহমান, মাহাবুবুর রহমান সুমন, রাব্বি প্রমূখ। টুর্নামেন্টের পঞ্চম খেলা আগামী রবিবার ১নং ওয়ার্ড ও ৪নং ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত হয়।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...












